রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম অঞ্চলে এনসিপির পদযাত্রা শনিবার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দলটির এই অঞ্চলের পদযাত্রা আগামী শনিবার কক্সবাজার থেকে শুরু হবে। আগামী রোববার চট্টগ্রাম মহানগরীতে হবে পদযাত্রা ও সমাবেশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা ঘোষণা করেন এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

জোবাইরুল হাসান আরিফ জানান- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি চূড়ান্ত হয়েছে। কক্সবাজারে পদযাত্রা শেষে আগামী শনিবার বিকেলে নেতারা বান্দরবানে যাবেন এবং সেখান থেকে রাতেই চট্টগ্রামে ফিরে আসবেন।

আগামী রবিবার সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষে দুপুরের মধ্যে নেতারা চট্টগ্রামে ফিরে আসবেন এবং বেলা সাড়ে ৩টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু হবে।

সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট ও টাইগারপাস পেরিয়ে পদযাত্রা শেষ হবে ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে। তবে যানজট বা অনিবার্য কারণে সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

গোপালগঞ্জের মতো চট্টগ্রামেও হামলার কোনো শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জোবাইরুল বলেন, ‘হ্যাঁ, আমরা আশঙ্কা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। যদি হামলার চেষ্টা হয়, তবে চট্টগ্রামের বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।’

জোবাইরুল হাসান আরও বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার পর আমরা বুঝেছি, আওয়ামী লীগ এখন আর নীরব ভূমিকায় নেই। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা। আমরা নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি।’

এ সময় সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...