বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 শ্যামল রুদ্র,  রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩ জোনের আয়োজনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বেলা ১১টায় ৪৩ বিজিবির সম্মেলন কক্ষে জোন অধিনায়ক লে. কর্নেল মো. আহসানউল ইসলাম, পিএসসি-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবি আওতাধীন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা, বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ, ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, সীমান্ত পথে মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান রোধ এবং পাহাড়ি রাস্তায় অতিরিক্ত ভারী যানবাহন চলাচল সীমিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো.নিজাম উদ্দিন, কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দমোহন খোকন, চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য মো. আবু মুসা জীবন, সাংবাদিক শাহেদ হোসেন রানা, শিক্ষক প্রতিনিধি আব্দুল আউয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মাইনুদ্দিন এবং ভুজপুর থানার প্রতিনিধি এসআই মোস্তাফিজুর রহমান। সভায় জোন অধিনায়ক লে. কর্নেল মো. আহসানউল ইসলাম (পিএসসি) বলেন, “বিজিবি সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় সদা সচেষ্ট। যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির সহ-অধিনায়ক মেজর নুর, উপপরিচালক মো. সামছুল হক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এই বিভাগের সব খবর

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার এমন...

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে...

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। কর্মকর্তারা বুধবার এ তথ্য জানান। সোমবার হিমালয়ঘেরা সিকিম রাজ্যের নামচি...

সর্বশেষ

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির...

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল...

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে...

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ১৪...

অপহরণের দুই দিন পর ৭ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের দুই দিন পর সাত বছর বয়সী...

বিশ্বকাপ শেষে নিজ শহরে ফিরলেন মেসি

বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হারের পর আর্জেন্টিনার ফুটবল নায়ক লিওনেল...