সোমবার, ১৫ জুন ২০২৬

‘শ্রেষ্ঠ সংগঠন’-এর পুরস্কার পেল মমতা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংগঠন (ক্লিনিক)’ এর পুরস্কার লাভ করেছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয় মমতাকে। ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব জনসংখ্যা দিবস।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ।

মমতা ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে এ পর্যন্ত ১৭ বার এই গৌরব অর্জন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী।

এদিকে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতেও ‘শ্রেষ্ঠ বেসরকারি সংগঠন (ক্লিনিক)’ এর পুরস্কার লাভ করেছে মমতা।

শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্তির অভিমত প্রকাশে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘বেসরকারী পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবায় মমতা সারাদেশের মধ্যে একটি ব্রান্ড এবং সরকারের সহায়ক শক্তি।

মা ও শিশু স্বাস্থ্য সেবায় চট্টগ্রামে মমতা যুগান্তকারী ভুমিকা পালন করে আসছে। তাই সরকারের কাছ থেকে এ স্বীকৃতি অর্জন আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরব। মমতা একার নয় বরং সমস্ত চট্টগ্রামবাসী এর পুরস্কারের অংশীদার।’

এই গৌরবোজ্জ্বল মুহুর্তে মমতা তার সকল স্তরের কর্মকর্তা ও কর্মীদের বিশেষত; কন্সাল্ট্যান্ট, মেডিকেল অফিসার, প্যারামেডিক, নার্স, সুপারভাইজার, স্বাস্থকর্মী ও আউট্রিচ ওয়ার্কারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছে।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...