রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার সীতাকুণ্ডে পরকীয়ার জেরে স্বামী জয়নাল আবেদীনকে হত্যার দায়ে স্ত্রী রিমা আক্তারসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- শাহাদাত হোসেন কাইয়ুম ও তার বন্ধু শাহাদাত হোসেন।

সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালত এ রায় দেন। আদালতের পেশকার নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকায় চার বছর আগে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করেন স্ত্রী। আসামি শাহাদাত হোসেন কাইয়ুমের সঙ্গে রিমার পরকীয়া সম্পর্ক ছিল। খুনের ঘটনায় আরেক আসামি শাহাদাত হোসেন সহযোগিতা করেন। ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রিমা আক্তারসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ৯ এপ্রিল দিবাগত রাতে বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ওরফে কালা মিয়াকে হত্যা করে পুকুরে ফেলে দেন আসামিরা। জয়নাল চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায় ফলের ব্যবসা করতেন। ঘটনার পরদিন ১০ এপ্রিল সকালে পুকুর থেকে ভাসমান অবস্থায় জয়নালের মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন স্ত্রী রিমা দাবি করেন, প্রতিবেশী শাহাদাত হোসেন কাইয়ুম তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর তার স্বামী আর ফেরেনি। কিন্তু এর পরপরই রিমা পালিয়ে যান। মরদেহ উদ্ধারের পরদিন নিহতের চাচাতো ভাই মহিউদ্দিন বাদি হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।

এরপর ১২ এপ্রিল বাড়বকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। এরপর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২১ সালে ২৬ অক্টোবর সীতাকুণ্ড থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সাজিব হোসেন তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ১১ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাদি ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার এই রায় ঘোষণা করেন আদালত।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হেলাল বলেন, বিচারিক প্রক্রিয়ায় আদালতে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...