রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মোসাম্মৎ সাগরিকার হ্যাটট্রিকে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ দল।

আজ রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।  স্বাগতিকরা বাকী ছয় গোল করে দ্বিতীয়ার্ধে । নিজেদের একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে পায় শ্রীলংকা।

সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোসাম্মৎ মুনকি আক্তার। একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্দি।

বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটে স্বপ্না রানী বাংলাদেশের  হয়ে প্রথম গোল করেন। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি।

২-০ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। তবে তৃতীয় গোলের জন্য ৩৭ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। সিনহা জাহানের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান সাগরিকা। ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

৪৮ মিনিটে বদলি শান্তি মারদির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ৫০ মিনিটে শিখার গোলে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ম্যাচের ৫৩ ও ৫৮ মিনিটে গোল দু’টি করেন সাগরিকা।

সাগরিকার হ্যাটট্রিকে ৭-০ গোলে এগিয়ে বড় জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ।

শেষ দিকে বাংলাদেশের জয়কে আরও বড় করে দেন রূপা ও শান্তি। ৮৬ মিনিটে রূপার গোলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) শ্রীলংকার হয়ে একমাত্র গোল করেন লায়নসিকা জাসোথারান।

৯৪ মিনিটে বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোল করেন শান্তি। এতে ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের মুখোমুখি হবে তারা। ১৯ জুলাই আবার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়বারের মত খেলবে বাংলাদেশ। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে সাগরিকা-স্বপ্নারা।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...