রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পাঁচলাইশে সাবেক এমপি নদভীর ক্যাশিয়ার আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকা থেকে একাধিক মামলার আসামি ও সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর কথিত ক্যাশিয়ার এস এম আহমদ হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় স্থানীয় ছাত্র ও জনতার সহযোগিতায় পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে।

আহমদ হোসাইন সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে তিনি ‘নদভীর ক্যাশিয়ার’ পরিচয়ে পরিচিত ছিলেন এবং এই পরিচয়ের আড়ালে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় দখল, প্রতারণা, চাঁদাবাজি ও সহিংসতায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান বলেন, “আহমদ হোসাইনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানায়, আহমদ হোসাইনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, নারী নির্যাতন, শ্লীলতাহানি, ঘরবাড়ি ও দোকান ভাঙচুর, জমি দখল, চুরি, ভয়ভীতি প্রদর্শন, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...