রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ লাখ টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (১০ জুলাই) শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আগত এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর ০৬১-এর তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

তিন যাত্রী হলেন— ফেনী সদর উপজেলার মো. রিপন, ছাগলনাইয়ার মজিবুর রহমান ও তাজুল ইসলাম।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘তিন যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের সন্দেহজনক আচরণে তল্লাশি চালানো হয়। তারা এই প্রথমবার এ ধরনের অপরাধে জড়িত থাকায় সতর্ক করে পণ্য জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে আড়াই হাজার পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন মন্ড সিগারেট, ৭টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ। প্রাথমিকভাবে এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা।

এর মধ্যে ক্রিমের মূল্য ৭ লাখ ৫০ হাজার, সিগারেট ২ লাখ ৮০ হাজার, মোবাইল ৪ লাখ ২০ হাজার এবং ল্যাপটপের মূল্য ৬৫ হাজার টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), কাস্টমস, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বিমান বাহিনীর যৌথ অভিযানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...