সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই দিন ধরে ভারী বৃষ্টি, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা 

বশির আলমামুন চট্টগ্রাম :
ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কিছু কিছু এলাকায় পানি জমেছে। বুধবার রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে নগরের কয়েকটি এলাকায় পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দারাসহ কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েন।
আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয় জানায়, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আজ সন্ধ্যার পর বৃষ্টির প্রকোপ কমে আসতে পারে।
ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের জিইসি মোড়, ২ নং গেইট, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাদুরতলা, চকবাজার, পাঁচলাইশ আবাসিক এলাকা, শুলকবহর, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ বাদামতলী মোড়, হালিশহর ওয়াপদা, হালিশহর আবাসিক এলাকায় পানি জমে যাওয়ার খবর পাওয়া যায়। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানি জমে। দুপুরে বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি মিলিত হয়ে পানি আরও বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দুপুরের পর ভাটা শুরু হওয়ায় পানি নামতে শুরু করেছে।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিন সংস্থা। এর মধ্যে সিডিএ দুটি এবং সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্পের কাজ করছে। প্রকল্পগুলোর কাজ চলছে ৫ থেকে ১১ বছর ধরে। ইতিমধ্যে খরচ হয়েছে ৮ হাজার ৩১২ কোটি টাকা। প্রকল্পগুলোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...