চট্টগ্রাম নগরীর জামাল খান এসএস খালেদ সড়কের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ইউরেকা নামে ওই ভবনের সপ্তম ও অষ্টম তলায় এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

