মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শাহ আমানতের রানওয়েতে আটকা উড়োজাহাজ, ৪ ফ্লাইটে বিলম্ব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যান্ত্রিক  ত্রুটির কারণ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি উড়োজাহাজ আটকা পড়ার ঘটনায় চারটি ফ্লাইটে বিলম্ব হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১৩৮) অবতরণের পর ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা রানওয়েতে আটকে ছিল। এর কারণে একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টা ৮ মিনিট দেরিতে বেলা ১১টা ৫৩ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৬১২) ৪৭ মিনিট বিলম্বে ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-১০৫ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করার নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা এবং এয়ার আস্ট্রার ফ্লাইট-৪১৫ সাড়ে ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্য ঢাকা থেকে ছেড়ে আসার কথা। কিন্তু সঠিক সময়ে আসেনি।

এর আগে সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। এতে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল। ফ্লাইটটিতে  ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি১৩৮)  ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল।

এই বিভাগের সব খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

সর্বশেষ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...