শনিবার, ২০ জুন ২০২৬

চসিকের উচ্ছেদ অভিযান, ১২ দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ বৃহস্পতিবার অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা দোকানিদের বিরুদ্ধে ১২টি মামলায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

তিনি জানান,  মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুসারে ১২টি মামলায় ১২জন দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রণয় চাকমা বলেন, যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের অবশ্যই তা সংগ্রহ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হকারদের বিকেল ৩টার আগে ব্যবসা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। হকাররা চাইলে চাকাযুক্ত ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ব্যবসা চালাতে পারবেন, তবে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।

চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...