শনিবার, ২০ জুন ২০২৬

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ মাসে যাত্রীবান্ধব সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেক কমে এসেছে যাত্রীদের অভিযোগ।

বুধবার ‘বিদেশ ফেরত ও গামী যাত্রীদের সেবা-সহায়তায় সর্বোচ্চ অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর এসব কথা জানান।

অনুষ্ঠানে প্রবাসীদের সমস্যা, প্রতিকার ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে মুক্ত আলোচনা হয়।

আব্দুল্লাহ আলমগীর বলেন, তথ্য সহায়তা কেন্দ্র, ফ্রি ওয়াইফাই, টেলিফোন বুথ, জরুরি অ্যাম্বুল্যান্স, পৃথক নামাজ কক্ষ ও ব্রেস্টফিডিং কর্নার চালু করা হয়েছে। মিট অ্যান্ড গ্রিট সার্ভিস ও অনলাইন রেন্ট-এ-কার সুবিধাও চালু হয়েছে।

তিনি বলেন, তবে, এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন- ভাষাগত সমস্যা, তথ্য ঘাটতি ও প্রতারণার ঝুঁকি এখনও বিদ্যমান। এসব কাটিয়ে উঠতে সম্মিলিত উদ্যোগ দরকার।

পরিচালক জানান, শাহ আমানত বিমানবন্দরের প্রায় ৭৭ শতাংশ যাত্রী মধ্যপ্রাচ্যগামী অভিবাসী। এ কারণে অভিবাসী বিষয়ক সেবায় প্রত্যাশী’র মতো সংস্থাকে বিমানবন্দরে সরাসরি কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বেসরকারি সংস্থা প্রত্যাশী’র প্রধান নির্বাহী মনোয়ারা বেগম বলেন, প্রবাসীদের কল্যাণে আমরা দীর্ঘদিন কাজ করছি। এখন বিমানবন্দরে সরাসরি কার্যক্রমে যুক্ত হতে আগ্রহী এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়ন করবো।

বিশেষ অতিথি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা বলেন, চট্টগ্রাম থেকে অনেক মানুষ বিদেশ যান এবং এখানকার প্রবাসী আয়ের পরিমাণ বেশি। তবে দক্ষতা ছাড়া বিদেশ যাওয়া সমস্যার কারণ হয়। আমরা প্রত্যাশীসহ সব সরকারি-বেসরকারী সংস্থার সঙ্গে মিলে বিদেশ ফেরতদের কল্যাণে কাজ করছি।

সভায় বক্তব্য রাখেন- বিমানবাহিনী টাস্কফোর্সের প্রধান উইং কমান্ডার শামসুন নীহার, স্টেশন এয়ার ট্রাফিক অফিসার সাধন কুমার মহন্ত, ডিজিএফআইয়ের স্কোয়াড্রন লিডার তারিক আজিজ মৃধা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী ও হেলভিটাস বাংলাদেশের প্রেমাংশু শেখর সরকার।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...