বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

থাই প্রধানমন্ত্রী পায়েতংতার্ন বরখাস্ত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফোনালাপ ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। একই দিনে তার বাবা থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে রাজদ্রোহ সংক্রান্ত মামলার বিচার শুরু হয়েছে।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বছরও হয়নি পেতংতার্ন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সম্প্রতি তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে পেতংতার্ন থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন এবং হুন সেনকে ‘আংকেল’ বলে ডেকে তার প্রতি অতিমাত্রায় নমনীয় আচরণ করেন বলে জনগণের মধ্যে বিরূপ ধারণা তৈরি হয়। এরপরই পেতংতার্নের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে মানুষ। সাংবিধানিক আদালতে পিটিশন দায়ের করা হয়।

ফোনালাপে পেতংতার্ন মন্ত্রীসভার নৈতিকতা ভঙ্গ করেছেন কি না, তা তদন্তের জন্য সাংবিধানিক আদালত তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

ব্যাংককের গভর্নমেন্ট হাউসে সাংবাদিকদের পেতংতার্ন বলেন, তিনি আদালতের রায় মেনে নিয়েছেন।

তিনি বলেন, দেশের জন্য সর্বোত্তম কিছু করাই সবসময় আমার লক্ষ্য ছিল। এই ঘটনায় যেসব থাই নাগরিক হতাশ হয়েছেন, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

এই তদন্ত প্রক্রিয়া কয়েক সপ্তাহ বা মাস লেগে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আপাতত তার নিজের দল ‘ফেউ থাই পার্টি’ থেকে ডেপুটি প্রাইম মিনিস্টার সুরিয়া জুনগ্রুংরেয়াংকিত দায়িত্ব নিতে পারেন।

এদিকে প্রধান বিরোধী দল থাইল্যান্ডে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। বিরোধী দল ‘পিপলস পার্টি’র ডেপুটি লিডার রাংশিমান রোম বলেন, পেতংতার্ন তার ‘নৈতিক কর্তৃত্ব হারিয়েছেন’ এবং এই রায় ‘আশ্চর্যজনক নয়’। এখন পার্লামেন্ট ভেঙে দেওয়াই একমাত্র সমাধান।

একই দিনে পেতংতার্নের বাবা ও সিনাওয়াত্রা পরিবারের প্রধান থাকসিন ব্যাংককের একটি ফৌজদারি আদালতে হাজির হন। তার বিরুদ্ধে দেশটির কঠোর রাজদ্রোহ আইনে মামলা চলছে। এ আইন রাজাকে সমালোচনার হাত থেকে রক্ষার জন্য ব্যবহৃত হয়।

থাই রাজনৈতিক বিশ্লেষক থিতিনান পংসুধিরাক বলেন, এই দুই মামলার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। তার মতে, সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক ব্র্যান্ড ‘গভীর সংকটে’ পড়েছে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...