সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় ওসি পরিচয়ে টিভি ফ্রিজ নিয়ে উধাও প্রতারক আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানার ওসি পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ প্রোফাইল পুলিশ ইউনিফর্ম পরিহিত আনোয়ারা থানার ওসির ছবি ব্যবহার করে উপজেলার বটতলী ও বন্দর সেন্টার মহাল খাঁন বাজারের দুইটি ইলেকট্রনিক্স শো-রুম থেকে স্মার্ট টিভি, ফ্রিজ ও দুটি ফ্যান ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তীতে ২৭ জুন অজ্ঞাতানামা ব্যক্তি বিকাশে অথবা লোক পাঠিয়ে টাকা পরিশোধ করার কথা বলে উক্ত মালামাল পিকআপ গাড়ি যোগে নিয়ে লাপাত্তা হয় একটি প্রতারক চক্র।

ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। পরে অভিযান চালিয়ে চট্টগ্রাম কোতোয়ালী বলুয়ার দিঘীর পাড়ের কলোনি থেকে সোমবার (৩০ জুন) দুপুরে প্রতারক চক্রের একজনকে আটক করা হয়।

এসময় তাঁর বাসা থেকে ফ্রিজ ও একটি ফ্যান উদ্ধার করা হয়। অন্যদিকে পটিয়া এলাকা থেকে একটি স্মার্ট টিভি উদ্ধার করা হয়। আটককৃত প্রতারক কোতোয়ালী থানার মৃত মোঃ করিমের ছেলে মোঃ সুমন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, ওসি পরিচয়ে দুটি ইলেকট্রনিক শো-রুম থেকে স্মার্ট টিভি, ফ্রিজ ও দুটি ফ্যান ক্রয় করে টাকা দিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় একটি স্মার্ট টিভি, ফ্রিজ ও একটি ফ্যান উদ্ধারসহ একজন প্রতারককে আটক করা হয়। অন্য আরেকজন প্রতারককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...