সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে তাজিয়া মিছিল বিষয়ে পুলিশের নির্দেশনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন আশুরা উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম নগরে শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির পক্ষ থেকে মিছিলের সময় ও রুট নির্ধারণ, অস্ত্র বহন নিষিদ্ধকরণ, সিসি ক্যামেরায় মনিটরিং এবং উসকানিমূলক আচরণ রোধসহ ৩০টিরও বেশি নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে নগরীর দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এতে নির্দেশনাগুলো পালনে সংশ্লিষ্ট তাজিয়া কমিটি, স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস ও অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির।

মতবিনিময় সভায় জানানো হয়, নগরের বিভিন্ন স্থান থেকে সাতটি তাজিয়া মিছিল নির্ধারিত রুট ব্যবহার করবে। সাতটি মিছিলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, তাজিয়া মিছিল শুধু দিনের বেলায় সম্পন্ন করতে হবে। রাতের বেলা কোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ থাকবে। মিছিলে ছোরা, বল্লম, চাকু ও অন্যান্য কোনো ধরনের অস্ত্র বহন করা যাবেনা।

এছাড়া আতশবাজি বা পটকা ফোটানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মিছিলের রুট ও সময় সংক্ষিপ্ত রাখার নির্দেশ দিয়েছে। বিশেষভাবে সিসি ক্যামেরা কভারেজ রয়েছে এমন রুটকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বিদ্যুৎ দুর্ঘটনা এড়াতে মিছিলে বহনকৃত ঝান্ডা বা বাঁশের দৈর্ঘ্য সর্বোচ্চ ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং তা ‘ভি’ আকৃতির হতে হবে।

মিছিলের গাড়ির কারণে যদি বৈদ্যুতিক তারে বাধা সৃষ্টি হয়, তাহলে তাৎক্ষণিক সমাধান করার ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে উসকানিমূলক বক্তব্য, ধর্মীয় প্রতিষ্ঠানে ঢিল ছোড়া, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সিএমপির কর্মকর্তারা জানায়, প্রত্যেক তাজিয়া কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের নাম, মোবাইল নম্বর ও ছবি সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। তাদের জন্য গেঞ্জি, ক্যাপ বা আর্মব্যান্ড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সহজে শনাক্ত করা যায়।

মিছিল চলাকালীন দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সহযোগিতা করার পাশাপাশি যানজট রোধ এবং নামাজ-আযানের সময় মাইক বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...