মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন : মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহামদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ নিন। যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন তারা এদেশের মাটিতে গণধিকৃত হবেন।

সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলিপুর হাই স্কুল মাঠে হাটহাজারী পৌর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে এদেশের মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশে নির্বাচনের সম্পূর্ণ পরিবেশ বিরাজ করছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সত্যিকারের দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের প্রতিটি ঘর বিএনপি’র একেকটি দুর্গ। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ভয় পেতো। এখন দেশের নির্বাচন বিরোধীরা বিএনপিকে নির্বাচনের মাঠে মোকাবেলা করতে সাহস না পেয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

মধ্য ফেব্রুয়ারির পরে একদিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নিবে না উল্লেখ করে মীর হেলাল বলেন, প্রয়োজনীয় সংস্কার জনগণের সরকারই করবে। এখন পর্যন্ত দেশের যে মৌলিক সংস্কারগুলো হয়েছে তার প্রায় সবগুলোই শহীদ জিয়া শুরু করেছিলেন। তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। আর বিএনপি একটি আধুনিক উন্নয়নমুখী গণতান্ত্রিক দল, যা দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

হাটহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. রফিক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর প্রমুখ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি আসিফ চৌধুরী প্রমুখ।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...