রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. এ কে এম ফজলুল হক। সভায় ৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যনিববরণী উপস্থাপন করা হয় এবং সভায় তা অনুমোদিত হয়। সভাতে কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারীর পক্ষে ২০২৪ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান। সভায় কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০২৪ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৫–২০২৬ সালের বাজেট উপস্থাপন করেন। এছাড়া মেডিকেল কলেজ ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মেডিকেল কলেজের ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৫–২০২৬ সালের বাজেট উপস্থাপন করেন।
সভাতে উভয় অডিট প্রতিবেদন ও বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ট্রেজারার ২০২৪–২০২৫ অর্থবছরের জন্য রহমান হক অ্যান্ড চার্টার্ড একাউনটেন্ট কোম্পানিকে অডিটর হিসেবে নিয়োগ দেয়ার জন্য সভাতে প্রস্তাব করেন। সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন, প্রফেসর ডা. কামরুন নেসা রুনা, লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম, শাহ আলম চৌধুরী, মীর মোহাম্মদ মহিউদ্দিন, এমদাদুল আজিজ চৌধুরী, ওয়াজি উল্লাহ বাদল, মোস্তাফিজুর রহমান, মো. আবদুস সবুর, শফিউল হুদা চৌধুরী তুহিন, মো. ফজলুর রহমান মজুমদার, মো. ফজলুল করিম মজুমদার, জহির আহমেদ, এস এম মফিজ উল্লাহ, কাজী বেলাল, প্রফেসর মির্জা মোহাম্মদ শফিউল্লাহ বাবুল, মহিউদ্দিন জিলানী, সালামত আলী, ডা. মো. শাহাদাত হোসেন, মো. শহিদুল ইসলাম প্রমুখ। জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং যেসকল বিষয় সভায় উপস্থাপিত হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডা. ফজল করিম বাবুল, মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. মো. ইউসুফ, ডা. শাহনেওয়াজ সিরাজ, মোহাম্মদ আবুল হাশেম, চমাশিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর (ডা.) এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...