শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম নগরীতে ৩১ কি.মি. সড়কের এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ১০টি ওয়ার্ডে ৩১ দশমিক ৬৩ কিলোমিটার সড়কে ১৮ কোটি ৭৬ লাখ টাকায় ১ হাজার ২৬৫টি স্মার্ট এলইডি বাতি স্থাপনের কাজ শুরু করা হবে।

রোববার (২৯ জুন) ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচলের জন্য অন্ধকারমুক্ত নগর গড়ে তোলা আমাদের অঙ্গীকার। এই আলোকায়ন প্রকল্প তারই অংশ।

জানা গেছে- বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-১, ধাপ-১)’ এবং ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায় এসব স্মার্ট এলইডি বাতি স্থাপন করা হবে।

মেয়র আরো বলেন, এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে স্মার্ট নগরে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে আমরা দেখছি। এটি শুধু নিরাপত্তাই নয়, সৌন্দর্যও বাড়াবে। স্মার্ট এলইডি বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা যাবে। ফলে বাতি চালু বা বন্ধ, যন্ত্রের ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শাফকাত বিন আমিন ও প্রকল্পের আলোকায়ন কাজের সমন্বয়কারী সহকারী প্রকৌশলী সরওয়ার আলম খান, অনিক দাশগুপ্ত, ফখরুল ইসলাম, রূপক চন্দ্র দাশ, এনামুল হক, কামাল হোসেন ও সালাহ উদ্দিন ইউসুফ মজুমদার।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...