শনিবার, ২০ জুন ২০২৬

জুলাই আন্দোলনের সহিংসতায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শিবু আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জামালখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শিবু দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় শিবু দাশগুপ্ত লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন। ওই মিছিলে সাধারণ মানুষ, দোকানদার ও পথচারীদের আতঙ্কিত করা হয়। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, রাস্তায় চলাচলকারী মানুষ নিরাপদ স্থানে সরে যায়।

ওই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুটি মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি কমিশনারের নির্দেশনায় ও দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...