শনিবার, ২০ জুন ২০২৬

‘শীর্ষ সন্ত্রাসী’ ৩৫ মামলার আসামি বার্মা সবুজ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার ত্রাস হিসেবে পরিচিত তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ অস্ত্র আইনে রয়েছে প্রায় ৩৫টি মামলা।

রোববার (২৯জুন) বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে নগরীর হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার দুই সহযোগী সুমন খান (৩৮) ও মো. জনিকেও (৩১) আটক করা হয়।

পুলিশ জানায়, বার্মা সবুজ দীর্ঘদিন ধরে বায়েজিদ, পাঁচলাইশ, খুলশীসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায়, জমি দখল এবং রাজনৈতিক ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করত।

পুলিশ আরও জানায়, বার্মা সবুজকে এর আগেও গত বছরের ২৫ নভেম্বর হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তিনি কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

জানা গেছে, বার্মা সবুজের পাঁচ ভাইয়ের সবাই এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বড় ভাই সামশু ওরফে বার্মা সামশুর বিরুদ্ধে রয়েছে ১২টি মামলা। সবুজের বিরুদ্ধে ৩৫টি, বার্মা সাইফুলের নামে ২০টি এবং ফাহিমের নামে রয়েছে একটি মামলা। সবচেয়ে ছোট ভাই শাহিনের নামে এখনো কোনো মামলা না থাকলেও সেও বড় ভাইদের সঙ্গে চলাফেরা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ২৭ জুন রাতে বার্মা সবুজের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল বায়েজিদ এলাকার মো. ইউসুফের বাসায় হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ছড়ায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় পরদিন থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...