মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাসাবাড়ি ও স্থাপনায় এডিসের লার্ভা মিললেই জেল-জরিমানা: চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নগরের কোনো বাসাবাড়ি বা স্থাপনায় এডিস মশার প্রজননস্থল বা লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে শুধু অর্থদণ্ড নয়, প্রয়োজনে জেল-জরিমানা দুটোই দেয়া হবে।’

রোববার (২৯ জুন) দুপুরে নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী প্রধান কার্যালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র বলেন, ‘বর্ষার সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়। জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি হয়। বাসাবাড়ির ফুলের টব, ড্রাম, ছাদ কিংবা যে কোনো জায়গায় পানি জমিয়ে রাখা হলে তা প্রজননস্থলে পরিণত হয়।’

তিনি জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চসিক তিন মাসব্যাপী এক বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হবে। যেসব বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেসব স্থানে তাৎক্ষণিক মামলা দায়ের, অর্থদণ্ড আর প্রয়োজনে কারাদণ্ড দেয়া হবে।

মেয়র শাহাদাত হোসেন আরও জানান, চসিকের পরিচালিত হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণের জন্য বিনামূল্যে অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা ও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। তবে এই যুদ্ধ কেবল সিটি করপোরেশনের একার নয়। সবাইকে ঘরের ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...