মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাঙ্গুনিয়া যুবলীগের সাবেক সভাপতি আরজু সিকদার আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে নগরের পাহাড়তলী থানা পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে নগরের সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর আরজু সিকদারের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা আরজু সিকদার দুই মেয়াদে দীর্ঘ বছর রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

সর্বশেষ উত্তরজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মনোনীত হয়েছিলেন। এসময়ে তার নানা বক্তব্য বিভিন্ন সময়ে ব্যাপক সমালোচিত হয়। এরমধ্যে পারুয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলনে বক্তব্যের একপর্যায়ে পুলিশ হয়ে ঘরে ঘরে অভিযান চালানোর একটি বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তাকে আটকের খবরে এলাকাজুড়ে বিএনপি নেতৃবৃন্দ বক্তব্যটি ফেসবুকে শেয়ার করতে দেখা যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আরজু সিকদারকে আটকের পর পাহাড়তলী থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন। রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা তদন্তে রয়েছে। তার ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...