সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বিএসটিআই ল্যাব চালু হচ্ছে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পূর্ণাঙ্গ পরীক্ষাগার (ল্যাব) চালু হচ্ছে আগামীকাল শনিবার।

কষ্ট, সময় ও অর্থ বাঁচাতে চট্টগ্রামের ব্যবসায়ীরা চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ল্যাব স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। এটি চালু হওয়ার ফলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। এতদিন আমদানিকৃত বা দেশে উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা তা ল্যাব পরীক্ষার জন্য ঢাকায় বিএসটিআই ল্যাবে পাঠাতে হতো। এতে সময় ক্ষেপণ, পরিশ্রম, আর্থিক ব্যয় বৃদ্ধি সহ নানা জটিলতা ও ভোগান্তিতে পড়তে হতো ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রামে পূর্ণাঙ্গ মান নিয়ন্ত্রণ ল্যাব স্থাপন হওয়ায় দীর্ঘদিনের দুঃখ এবার ঘুচছে।

পণ্যের গুণগত মান ঠিক আছে কি না সেটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে অনেক সময় নষ্ট হতো। ফলে ব্যবসায়ীরা লোকসানের ঝুঁকিতে থাকতেন। কারণ তাদের গুণগত মান সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সবকিছু নির্ভর করে। চট্টগ্রামে  আধুনিক ও পূর্ণাঙ্গ ল্যাব না থাকার কারণে পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকার ওপর নির্ভর করতে হতো চট্টগ্রামের ব্যবসায়ীদের। এতে ব্যবসায়ীদের সময় ও অর্থের অপচয় হতো।

বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানি জানান, বিএসটিআই এর নতুন ভবনে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক পূর্ণাঙ্গ ল্যাবরেটরি। ইতোমধ্যে ল্যাবের মেশিন চলে এসেছে। এগুলো স্থাপন করা হচ্ছে। একই সাথে জনবল নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। এখন থেকে কাউকে আর পরীক্ষার জন্য ঢাকার ওপর নির্ভরশীল হতে হবে না। সব পরীক্ষা চট্টগ্রামেই হবে।

চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সংলগ্ন বিএসটিআই’য়ের নবনির্মিত দশতলা ভবনে স্থাপন করা হয়েছে পূর্ণাঙ্গ পরীক্ষাগার। আগের ল্যাবে ৯২টি পরীক্ষা সম্পন্ন করা হতো। এখন বাধ্যতামূলক ও তালিকাভুক্ত সব পণ্যের পরীক্ষা হবে চট্টগ্রামেই। বিএসটিআই দেশে উৎপাদিত শিল্পপণ্য, বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্যসহ মোট ৩১৫টি পণ্য নজরদারি করছে। নতুন ল্যাবে পানি, গুঁড়ো দুধের মেলামিন, ফায়ার এক্সটিংগুইসারের মান, ত্বকের বিভিন্ন প্রসাধনী, ইলেকট্রিক মিটারের মান, লেখা এবং ছাপাখানার কাগজ পরীক্ষা এবং শিশু খাদ্য, টাইলস, সয়াবিন ও সূর্যমুখী তেল, কলম, সস, জুস, টুথপেস্ট, শ্যাম্পু, পেনসিল, চকলেট, মেটার মেলামিন, এন্টিবায়েটিক রেসিডু, স্বর্ণের বিশুদ্ধতা নির্ণয় করা হবে। অন্যদিকে, নতুন ৩১টি মেশিনের মাধ্যমে সকল ধরনের পেট্রোলিয়াম পণ্যের পরীক্ষা করাও সম্ভব হবে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...