সোমবার, ২২ জুন ২০২৬

ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নেতৃত্বে দুই মাস আগে নগরীতে একটি ঝটিকা মিছিল হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) নগরীর আছাদগঞ্জ এলাকার নিজ বাসা থেকে তাকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার সামছুদ্দিন ছিদ্দিকী (৪৫) আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গত ২৪ এপ্রিল সামছুদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে নগরীর সিআরবি এলাকায় সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের হয়, যাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। তারা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল।

এঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করেছিল। ওই মামলায় সামছুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান।

এই বিভাগের সব খবর

পটিয়া মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্যগোষ্ঠী মালঞ্চের ৪ যুগপূর্তি উপলক্ষ্যে ২০শে জুন অনুষ্ঠিত সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ফলাফল ঘোষণা করা হলো- বিজয়ীদেরকে পুরষ্কার বিতরণের তারিখ ও সময় যথা...

লামায় ১৭ কোটি টাকা ব্যয়ে টয়লেট-প্লাস্টিক টাংকি পাচ্ছেন ১৬২৫ দরিদ্র পরিবার

‘সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন’-এ শ্লোগানে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় হাউজ হোল্ড টয়লেট বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী জনগোষ্ঠীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত...

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই মধ্যাহ্নভাজের আয়োজন...

সর্বশেষ

পটিয়া মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্যগোষ্ঠী মালঞ্চের ৪ যুগপূর্তি উপলক্ষ্যে ২০শে জুন...

লামায় ১৭ কোটি টাকা ব্যয়ে টয়লেট-প্লাস্টিক টাংকি পাচ্ছেন ১৬২৫ দরিদ্র পরিবার

‘সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন’-এ...

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী...

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের...

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে...

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা...