সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে ভেজাল তেলের গোপন কারখানায় অভিযান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাইরে চকচকে বোতল, লেবেলে ছাপা বিএসটিআইর লোগো — দেখে মনে হবে নামিদামি কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। কিন্তু ভেতরে রয়েছে নিম্নমানের পাম অয়েল আর মেয়াদোত্তীর্ণ সরিষার তেলের মিশেল।

এমন ভেজাল তেলই ‘সাফওয়ান’ ও ‘রাজধানী’ ব্র্যান্ডের নামে বাজারে ছাড়ার প্রস্তুতি চলছিল কর্ণফুলীর চরপাথরঘাটার খুইদ্দেরটেক এলাকায়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ জুন) সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একটি দল ও কর্ণফুলী থানা পুলিশ।

অভিযানে দেখা যায়, অনুমোদনহীন একটি গুদামে প্লাস্টিকের বোতলে ভরে ভেজাল তেল বাজারজাতের কাজ চলছিল পুরোদমে। নেই কোনো বৈধ কাগজপত্র।

ফলে তাৎক্ষণিকভাবে মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় ৪৫০ লিটার ভেজাল তেল এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ বোতল, লেবেল ও উৎপাদন সরঞ্জাম।

উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, “ভোক্তা ঠকিয়ে মুনাফা লুটতে চেয়েছিল এই চক্র। বিএসটিআইর লোগো জালিয়াতি করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছিল।” এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...