মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রাম মহানগর বিএনপি’র ৩১ ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর বিএনপি’র ৩১টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, দল পুনর্গঠনের অংশ হিসেবে গত ৩ জুন চট্টগ্রাম মহানগরের ৩১টি ওয়ার্ডে বিএনপি’র তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

বুধবার (২৫ জুন) মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৪ জুন) মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলো প্রকাশ করা হয়।

মহানগর বিএনপি নেতারা জানান, পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও শিগগিরই কমিটি দেওয়া হবে। এ ছাড়া ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন সম্পন্ন করতে বলা হয়েছে।

পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন হওয়া ওয়ার্ডগুলো হচ্ছে ২নং জালালাবাদ ওয়ার্ড, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড, ৪নং উত্তর চান্দগাঁও ওয়ার্ড, ৫নং মোহরা ওয়ার্ড, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৮নং শুল্কবহর ওয়ার্ড, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১৪নং লালখানবাজার ওয়ার্ড, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, ১৬নং চকবাজার ওয়ার্ড, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড, ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড, ২৬নং ষোলশহর ওয়ার্ড, ২৭নং আগ্রাবাদ ওয়ার্ড, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, ৩১নং আলকরণ ওয়ার্ড, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড, ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড, ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড, ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড, ৪২নং সাংগঠনিক ওয়ার্ড, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড, ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড ও ৪৫নং দক্ষিণ চান্দগাঁও ওয়ার্ড।

নগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, আগে চট্টগ্রাম মহানগরে ৪১টি ওয়ার্ড ও ২টি সাংগঠনিক ওয়ার্ডসহ মোট ৪৩টি ওয়ার্ড ছিল।
এবার আরও ৫টি সাংগঠনিক ওয়ার্ড যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে।

এর মধ্যে ৩১টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। বাকি ওয়ার্ডগুলোর কমিটিও গঠনের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, যারা দলে অভিজ্ঞ, অতীত আন্দোলনে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ ও তৃণমূলে জনপ্রিয়- তাদের মূল্যায়নের ভিত্তিতেই এ কমিটিগুলো করা হয়েছে। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন ও ত্যাগ স্বীকার করেছেন, কমিটিতে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের ৩ ডিসেম্বর মহানগরের সাংগঠনিক ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এ ধরনের সাংগঠনিক শক্তিশালীকরণ আগামী দিনে দলের রাজনৈতিক কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে এবং এই উদ্যোগের মাধ্যমে বিএনপি গণমানুষের প্রত্যাশার প্রতীক হয়ে আরো জোরালো ভূমিকা পালন করবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...