রবিবার, ১৪ জুন ২০২৬

ইরানের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইরানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। যুদ্ধ শুরুর ১২ দিন পর মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার।

জেরুজালেম থেকে এএফপি এ কবর জানিয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, সোমবার রাতেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভা আহ্বান করে ঘোষণা দেন যে, ইসরাইল ‘রাইজিং লায়ন’ নামক অভিযানের সকল লক্ষ্য এমনকি প্রত্যাশার চেয়েও বেশি অর্জন করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই অভিযানের মাধ্যমে ইসরাইল দ্বিমুখী অস্তিত্ব-সংকটজনক হুমকি পারমাণবিক ও ব্যালিস্টিক সফলভাবে দূর করেছে।’

ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় সহায়তা ও প্রতিরক্ষায় সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে নেতানিয়াহু সরকার।

যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটলে ইসরাইল শক্তিশালী জবাব দেবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয় তেল আবিব।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...