শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ের পর্যটন লেক পরিষ্কারে বিএনপির উদ্যোগ

 শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় অবস্থিত পর্যটন লেকটি দীর্ঘ ১৭ বছর অবহেলিত থেকে একসময় গোচারণ ভূমিতে পরিণত হয়েছিল। অথচ কোনো উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন। অবশেষে সেই লেকটির রূপ ফিরিয়ে আনতে হাত লাগাল স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ জুন) সকাল থেকে রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মহিউদ্দিন হারুন এবং যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে  পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। দীর্ঘদিনের জমে থাকা ময়লা, আগাছা ও কচুরিপানা সরিয়ে লেকটির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। জানা যায়, ২০০১-২০০৬ সালে সাবেক সংসদ সদস্য ও উন্নয়নবোর্ডের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে নির্মিত হয়েছিল এই দৃষ্টিনন্দন লেকটি। সে সময় উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঝুলন্ত সেতু, পেডল বোট, লাইট, রেলিং, বাউন্ডারি ও ফুল-ফলের গাছ বসিয়ে লেকটিকে সাজানো হয়েছিল। কিন্তু বিএনপি সরকারের পরবর্তী সময়ে লেকটির কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। ধীরে ধীরে এটি দূষণ এবং অবহেলায় পড়ে থেকে পরিণত হয় একখণ্ড গোচারণ ভূমিতে। পৌর যুবদলের সভাপতি জামাল শামিম বলেন, “সরকারি কোনো সংস্থা নয়, শুধুমাত্র বিএনপির উদ্যোগেই এই লেকটি সংস্কার করা হচ্ছে। লেকের সৌন্দর্য, ইতিহাস কেউ টিকিয়ে রাখতে চায়নি। আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে উদ্যোগ নিয়েছি।”

পৌর বিএনপির সভাপতি মহিউদ্দিন হারুন বলেন, “আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার নিদর্শনকে সম্মান জানিয়ে বিএনপি, পৌর ও উপজেলা ইউনিটসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সকলে মিলে একযোগে এই কাজ করছি। আমাদের এই উদ্যোগ দেখে আশা করি অন্যরাও এগিয়ে আসবে তাদের  মজা পুকুর সংস্কার ও সংরক্ষণে।” উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ জানান, “একটি সময় এই লেক ছিল রামগড়ের গর্ব। কিন্তু বিগত সরকারের অবহেলায় এটি ধ্বংস হয়ে গেছে। এখন আমরা নিজেদের হাতে আবার নতুন করে সাজাতে শুরু করেছি।” উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, “পর্যটন কেন্দ্র হিসেবে লেকটি একসময় খ্যাতি পেয়েছিল। বিএনপি পুনরায় ক্ষমতায় এলে লেকটির পূর্ণাঙ্গ উন্নয়ন হবে। আপাতত আমরা স্বেচ্ছাশ্রমে এটি পরিষ্কার করে যাচ্ছি, এবং এই অভিযান চলমান থাকবে।”

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...