রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে ৮ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় মঙ্গলবার কলেজ-বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া ৮ শতাধিক শিক্ষার্থীর মাঝে ৬৯ লক্ষ ৮৬ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

আজ সকাল ১১টায় জেলা পরিষদের উদ্যোগে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

জেলা পরিষদ সদস্য ও শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক বৈশালী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান, পরিষদের ভূমি কর্মকর্তা উজালা রানী চাকমা, পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, বরুন বিকাশ দেওয়ানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনলাইনে বিকাশের মাধ্যমে উচ্চ মাধ্যমিকে ১৯৭ জনকে ৭ হাজার টাকা, ডিপ্লোমাতে ৭৯ জনকে ৭ হাজার টাকা, স্নাতকে ৭৭ জনকে ১০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ২৮৮ জনকে ১০ হাজার, স্নাতকোত্তরে ৭৩ জনকে ১২ হাজার টাকা, মেডিকেলের ৩৫ জনকে ১২ হাজার টাকা, কৃষি ও মৎস্য বিজ্ঞানে ১৮ জনকে ১২ হাজার টাকা ও প্রকৌশল ৪১ জনকে ১২ হাজার টাকা করে মোট ৬৯ লক্ষ ৮৬ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...