রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভারতের নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইসরায়েলের টানা হামলার মুখে ভারত মঙ্গলবার দেশটির নাগরিকদের ইরানের রাজধানী তেহরান ত্যাগের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে কিছু ভারতীয় নাগরিক ইরানের সীমানা পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

নয়াদিল্লি থেকে এএফপি জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ শুরুর চার দিন পরও হামলা অব্যাহত থাকায় এবং ইরান পাল্টা হামলা চালানোর প্রেক্ষাপটে নয়াদিল্লি পক্ষ থেকে তেহরানে অবস্থানরত ভারতীয় ছাত্রদের শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেসব বাসিন্দারা নিজেদের পরিবহনের ব্যবস্থা করতে সক্ষম, তাদের শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি এই সতর্কবার্তা এমন এক সময়ে আসে যখন, ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবার উচিত অবিলম্বে ইরানি রাজধানী ত্যাগ করা।

নয়াদিল্লি আরও জানিয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ইরান-আর্মেনিয়া সীমান্ত দিয়ে সরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা তেহরানের উত্তর-পশ্চিমে শত শত কিলোমিটার দূরে অবস্থিত।

পররাষ্ট্র মন্ত্রণালয় কতজন ভারতীয় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক বসবাস করছিলেন।

হাজার হাজার ভারতীয় নাগরিক ইসরায়েলেও অবস্থান করছেন। সেখানে তাদের জন্যও সতর্কবার্তা জারি করে ‘সতর্ক থাকার’ পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

এই বিভাগের সব খবর

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র ও...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিয়ে আনোয়ারা থানার ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায়...

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। এ জন্য সরকার, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে...

সর্বশেষ

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ...

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত...

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে...

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা...