সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ইয়াবা ব্যবসায়ী ‘আইয়ুব ডাকাত’ দম্পতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে ১২ লাখ টাকার বেশি নগদ অর্থ ও ২২৩ পিস ইয়াবাসহ আইয়ুব আলী ওরফে আইয়ুব ডাকাত এবং তার স্ত্রী লুৎফরনেছা ওরফে গোলাপ দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার র‌্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১২ জুন) রাতে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আইয়ুব আলী কল্পলোক আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় ফ্ল্যাটটির আলমারির ড্রয়ারে রাখা একটি আইসক্রিম বক্স থেকে ইয়াবা এবং একটি শপিং ব্যাগে থাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।

আইয়ুব আলীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া ছাড়াও ঢাকার মতিঝিল, দক্ষিণখান ও ভাটারা থানায় আরও তিনটি মামলা রয়েছে। এসব মামলা মাদক, নাশকতা এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংক্রান্ত। গ্রেফতার দুজনকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...