সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আবদুল্লাহ আল নোমান দলের ভেতর আদর্শিক রাজনীতির পরিচর্যা করতেন : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে একজন আদর্শিক রাজনীতিবিদ উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তিনি নিজ কর্মের মাধ্যমে যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেটা লাখো-কোটি মানুষের হৃদয়ে সারাজীবন জ্বল জ্বল করবে। তিনি দলের ভেতরে আদর্শিক রাজনীতির পরিচর্যা করতেন।

সোমবার (২ জুন) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম পেশাজীবী পরিষদ এই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেন।

মেয়র বলেন, নোমান ভাই এমন একজন মানুষ, যাকে কখনো আমরা রাগতে দেখিনি। যখনই কোন ঝামেলা মেটানোর জন্য ওনার কাছে যেতাম, উনি আমাদের কিছুক্ষণ বসিয়ে রাখতেন যাতে আমদের রাগও কমে যায়। তিনি ছিলেন একজন নম্র, ভদ্র ও নিরাগী মানুষ।

আবদুল্লাহ আল নোমানের হাতে রাজনীতির পাঠশালাতে নিজের আগমন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, এই মহান নেতার সাথে আমার প্রথম পরিচয় ১৯৮৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের রাজনীতিতে জড়ানোর সময়। সে সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশে আমাদের বাসা হওয়ার সুবাধে তৎকালীন ছাত্রদলের নেতারা আমাদের বাসার নিচে আড্ডা দিতেন। তারা আমাকে ছাত্রদলের দায়িত্ব নেয়ার জন্য প্রথম ওনার সাথে গোলাম আকবর খন্দকারের বাসায় পরিচয় করিয়ে দেন। সেই থেকে তাঁর সাথে আমার রাজনৈতিক পথচলা।

বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। রাজনীতির বাইরেও তাঁর সব দল-মতের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি দীর্ঘ ৫০বছর চট্টগ্রাম ও রাজধানী কেন্দ্রিক যে সকল আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল তার সামনের সারিতে বসে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির বাইরে তিনি নিরব ও নিবৃত্তে কাজ করে গেছেন।

ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আবদুল্লাহ আল নোমানের সন্তান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান, চট্টগ্রাম ভেটেরেনারি ইউনিভার্সিটির সাবেক উপচার্য অধ্যাপক নীতিশ দেবনাথ, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নছরুল কদির, বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) এর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক মোস্তফা নঈম এবং কবি ও নাট্যকার অভীক ওসমান।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...