সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের পরিবেশ বিষয়ে সচেতনতায় উদ্যোগী সিভিল সোসাইটি ও সংস্থাগুলো।

রোববার সকাল ১১ টায় নগরীর লালখানবাজার ইস্পাহানি মোড়ে “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যে সনাক-টিআইবি চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতা ও অংশগ্রহণে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সনাক-টিআইবি, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্ব মানববন্ধনে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে হলে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা ছাড়া উপায় নেই। প্লাস্টিকের বিকল্প পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে।

বক্তারা বলেন, নদী, বন ও পরিবেশের সঙ্গে জড়িত এলাকাগুলোকে প্লাস্টিকমুক্ত রাখতে আলাদা কর্মপরিকল্পনা নিতে হবে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার, যেন তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। মানববন্ধন থেকে সরকারের কাছে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন সুপারিশমালা উত্থাপন করা হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, লন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকু দাশ জয়, দুঃস্থ সহায়তা কেন্দ্র (ডিএসকে) এর প্রোজেক্ট ম্যানেজার আরেফাতুল জান্নাত, ওয়াইডব্লি¬উসিএ এর পান্না সেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এর আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সনাক-টিআইবি চট্টগ্রামের সদস্য সঞ্জয় বিশ্বাস প্রমুখ।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...