সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইশরাকের গাড়ি বহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গিয়াস রিমান্ডে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার অভিযোগে করা মামলায়, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিন এ আদেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায়, মীরসরাই থানায় দায়ের হওয়া মামলার আসামি গিয়াস উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানির সময় গিয়াস উদ্দিনকে আদালতে হাজির করা হয়েছিল।

গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি মীরসরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গিয়াস উদ্দিন মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন।

গত ২৩ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

২০২২ সালের ১২ অক্টোবর ইশরাক হোসেন বিএনপি’র চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচিতে যাবার পথে, চট্টগ্রামের মীরসরাই পৌর সদর এলাকায় তার গাড়ি বহরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৪ অক্টোবর এ ঘটনায় মীরসরাই থানায় মামলা করেন ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...