সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কোতোয়ালীতে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ছিনতাই করে পালানোর সময় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১১ আনা স্বর্ণ ও ১০ ইঞ্চি লম্বা ২ টি টিপ ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ মে) রাত আনুমানিক আড়াইটার দিকে নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের ৭ নং গাড়ি পার্কিংয়ের প্রবেশ পথে চেকপোস্টে তল্লাশি করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ আনা স্বর্ণ ও দুইটি টিপ ছুরি উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ।

গ্রেপ্তার আসামরিা হলেন রনি (২৫), সোহেল রানা প্রকাশ বাটু (৩৫), মো. রনি (৩৪), মো. হামিদ হোসেন (২৭), মো. সাদ্দাম হোসেন প্রকাশ রাজা (৩৩) ও মো. মুছা (৩৫)।

পুলিশ জানায়, চেকপোস্টে চল্লাশি চলাকালে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে দুইজনের কাছ থেকে দুইটি ১০ ইঞ্চি লম্বার টিপ ছুরি ও একজনের কাছ থেকে ১১ আনা ওজন (চেইনের ছেড়া অংশ, কানের দুল) এর স্বর্ণ উদ্ধার করে। এর আগে ছিনতাই করে এসব মালামাল লুট করে তারা৷

প্রাথমিকভাবে আসামিরা স্বীকার করে কোতোয়ালী থানাধীন টাইগারপাস, সিআরবি ও নিউ মার্কেট এলাকায় গভীর রাতে ছিনতাই করে তারা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ছিনতাই ও অস্ত্র আইনে মামলা দায়ের করে। আইনি পক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...