সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীর ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উওর জেলার সাবেক সভাপতি শওকত আলম শওকতকে (৬৫) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান শওকত আলম শওকত ওই ইউপির ৬নং ওয়াডস্থ হিম্মত মুহুরি বাড়ির মৃত মফিজুর রহমানের পুত্র।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক রুপন নাথের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত এলাকার সড়ক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করে।

হাটহাজারী মডেল থানার (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার রাত আটটার দিকে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কতটি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং আগামীকাল সকালের দিকে আদালতে প্রেরণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ৮মে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু কে হত্যাসহ দুটি মামলায় গ্রেপ্তার করেছিলো পুলিশ।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...