রবিবার, ২১ জুন ২০২৬

কর্ণফুলীতে ফের সিডিএর অভিযান, ৩ শতাধিক দোকান উচ্ছেদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীতে ফের অভিযান চালিয়ে তিন শতাধিক দোকান গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার দিনভর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট ও মইজ্জারটেক মোড়ের কালারপোল রোডে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) নজরুল ইসলাম। এছাড়া এ সময় সিডিএ নির্মাণ বিভাগ-১ এর প্রকৌশলী, সিডিএ’র সহকারী প্রকৌশলী ও সিএমপির পুলিশের বিশেষ দল অংশ নেন। সোমবার সকাল ১১ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে পুরাতন ব্রিজঘাট বাজার থেকে শুরু হওয়া অভিযানে চেয়ারম্যানের পাকাপুল পর্যন্ত সড়কের দুই পাশে তিন শতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বিনা নোটিশে হঠাৎ করে সিডিএ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীদের বেঁচে থাকার অবলম্বন ধ্বংস করেছে। অনেকে দোকানের মালামাল সরানোর সময় পায়নি।
ব্যবসায়ীরা বলছেন, ব্রিজঘাট থেকে মইজ্জ্যারটেক পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে সিডিএর জমি আছে। কখনো অন্যান্য জায়গাতে অভিযান না হলেও কিছুদিন পরপর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।
পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান বলেন, এর আগে ২০২৩ সালের মে মাসে সিডিএ উচ্ছেদ অভিযান করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে খোলা আকাশের নিচে রাস্তার ওপর ঠেলায় বা ভ্যানে দোকানপাট ও কাঁচাবাজার বিক্রি করতেন। আবারো উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের আশ্রয়হীন করে দেওয়া হয়েছে।
এদিকে বিকেল ৫টার দিকে উপজেলার মইজ্জারটেক মোড়ের কালারপোল রোডে অভিযান চালিয়ে প্রায় ৩০টির মত দোকানঘর গুঁড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের দাবি পুরাতন ব্রিজঘাট ও পাশের বড় জমিতে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই অবৈধ দখলকৃত জমি উদ্ধার করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...