সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রগতি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করলেন বিপিএটিসি’র প্রশিক্ষণার্থীরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ১১৭তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীরা আজ সোমবার সকালে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) চট্টগ্রামের কারখানা পরিদর্শন করেছেন।

সরকারের যুগ্মসচিব এবং সমপর্যায়ের ২১জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ পিআইএল পরিদর্শন করেন। এই পরিদর্শনের মুখ্য উদ্দেশ্য হলো- প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।

বিপিএটিসি’র এই কোর্সের পরিচালক ড. এম. আরিফুর রহমান প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন। কোর্সটির একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো- সরকারি, বেসরকারি গুরুত্বপূর্ণ প্রকল্প, দপ্তর ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন করা।

পরিদর্শনের শুরুতে তারা কারখানার সভাকক্ষে প্রগতির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড, বিভিন্ন মডেলের গাড়ি, পণ্য বৈচিত্র্যকরণ, উন্নয়ন-অগ্রগতি ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনার উপর বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মতবিনিময় সভা শেষে তারা কারখানার গাড়ি সংযোজন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কারখানা প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করা হয়। বিপিএটিসি’র কোর্স ম্যানেজমেন্ট টিম ও সিনিয়র স্টাফ কোর্সের শিক্ষণার্থীগণ প্রগতির সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...