সোমবার, ২৯ জুন ২০২৬

চসিকের বাজেটে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে : ভারপ্রাপ্ত মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেছেন, চসিকের আগামী অর্থ বছরের বাজেটে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। আমরা মনে করি, স্থানীয় সরকার পরিচালনাধীন সিটি কর্পোরেশন ও পৌরসভার বাজেট প্রক্রিয়ায় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই টেকসই উন্নয়নের পথ সুগম হবে।

বাজেট প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের এক বছরের পরিকল্পনা রচিত হয় না, বরং এলাকার মানুষের এক বছরের উন্নয়নের চিত্র পরিলক্ষিত হয়। বাজেট প্রণয়নের পূর্বে প্রাক-বাজেট নিয়ে আজ মঙ্গলবার সকালে চসিকের বাটালিহিলস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যেগে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষুধা-দারিদ্রমুক্ত এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছে। আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করলে ২০৩০ সালের আগেই আমরা নির্ধারিত লক্ষ্য অর্জনে সামর্থ হবো।

তিনি প্রসঙ্গক্রমে আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তির্জাতিক বাজারে দ্রব্যমূল্যে বড় ধরণের অস্থিতিশীলতা বিরাজ করছে। জ্বালানী তেলের দাম বেড়েছে। এজন্য আমাদের ব্যয় সংকোচন করার ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। দেশের উন্নয়নের বড় কর্ণধার হচ্ছে শ্রমজীবী সাধারণ মানুষ। শ্রমজীবী মানুষের মাধ্যমেই দেশের অর্থনীতির ভীত মজবুত হয়। তাই প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নে আমাদের সক্রিয় থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্টির চাহিদার আলোকে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে চসিকের আগামী বাজেটে সেগুলো গুরুত্ব দেবে বলে আশা করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত বেলাল, আবদুস সালাম মাসুম, শাহেদ ইকবাল বাবু, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম, তসলিমা বেগম নুর জাহান, শাহিন আকতার রোজী, কমিনিউটি অর্গানাইজেশনের আরফাতুল জান্নাত, আবু সায়েম আরিফ, ওয়াসিম আকরাম, মাসুম বিল্লাহ, মো. মোজাহিদুল রহমান সৌরভ, তাসবিন আকতার, মেঘলা, নার্গিস বেগম, পূবরী দাশ, শারমিন আকতার, জাকিয়া প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...