শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে স্বামী সুধীরানন্দ পুরী মহারাজের ১৮তম তিরোধান উৎসব,ভক্তিময় পরিবেশে সম্পন্ন

শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মাষ্টারপাড়ায় অবস্থিত শ্রীশ্রী অদ্বৈতধাম পরিণত হয়েছিল এক অপার আধ্যাত্মিক মিলনমেলায়। শ্রীশ্রীমৎ স্বামী সুধীরানন্দ পুরী মহারাজের ১৮তম তিরোধান উৎসব উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী মহোৎসবে অংশ নেন প্রায় দেড় হাজার ভক্ত।

উৎসবজুড়ে চলেছে অখণ্ড হরিনাম সংকীর্তন, শাস্ত্রপাঠ, স্নানযাত্রা, মহানাম যজ্ঞ এবং প্রসাদ বিতরণ। গোটা এলাকা যেন পরিণত হয়েছিল এক আনন্দঘন ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে। ৫ মে সূর্যোদয়ের লগ্নে শ্রীমদ্ভগবদ গীতার পাঠের মধ্য দিয়ে সূচনা হয় পূণ্যানুষ্ঠানের। সারা দিনজুড়ে চলে পূজা, কীর্তন, এবং নানা আচার-অনুষ্ঠান। ৬ মে সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী বিগ্রহের স্নানযাত্রা ও গুরুপূজা। এরপর ১০টা ৪৫ মিনিটে রাজভোগ নিবেদন শেষে প্রায় ১৫০০ ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ—সব বয়সের মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে আনন্দে মুখরিত ছিলেন। ৭ মে ভোররাতে নগর কীর্তনের মধ্য দিয়ে এই তিরোধান উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

পরিপাটি শৃঙ্খলা ও ভক্তির পরিবেশে সম্পন্ন হওয়া এই উৎসব সকলের মনে রেখে গেছে এক অনন্য পবিত্রতার ছোঁয়া। কমিটির সভাপতি পরিমল দাস বলেন, “স্বামী সুধীরানন্দ পুরী মহারাজ তাঁর জীবদ্দশায় মানবসেবা, শাস্ত্রচর্চা ও সাধনায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর স্মৃতিকে ধারণ করতেই এ আয়োজন।” সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত নাগ বলেন, “এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষঙ্গ নয়, বরং এটি ভক্তি, ঐক্য ও আত্মশুদ্ধির এক প্রকৃষ্ট উদাহরণ। প্রতি বছর আমরা আরও বৃহৎ পরিসরে আয়োজনের জন্য কাজ করে যাচ্ছি।” এই মহোৎসব ভক্তদের হৃদয়ে গেঁথে দিয়েছে এক অপার শ্রদ্ধা, শান্তি ও আনন্দের অভিজ্ঞতা।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...