শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল নিহত

শ্যামল রুদ্র,  রামগড় প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০)। মঙ্গলবার (৬ মে) বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম খলিল রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার বাসিন্দা ছিলেন। একজন সৎ, ত্যাগী ও দলনিষ্ঠ নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

এক শোকবার্তায় রামগড় বিএনপি পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ ভূঞা এক শোকবার্তায় বলেন, “ইব্রাহিম খলিল ছিলেন একজন আদর্শবাদী সংগঠক ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর অকাল প্রয়াণে দল হারাল একজন বিশ্বস্ত অভিভাবককে।” পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) দুপুর ২টায় রামগড় কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...