সোমবার, ২৯ জুন ২০২৬

স্ত্রীর দায়েরকৃত যৌতুকের মামলায় কর কর্মকর্তা কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

স্ত্রীর দায়ের করা ৫ লাখ টাকা যৌতুক দাবির মামলায় রাজীব রানা মল্লিক (৪৩) নামে একজন সহকারী কর কমিশনারকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীর আইনজীবী শুভাশীষ শর্মা বলেন, স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবির ঘটনায় সহকারী কর কমিশনার রাজীব রানা মল্লিকের বিরুদ্ধে ২০১৮ সালের যৗতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন তার স্ত্রী প্রিয়া মুহুরী মল্লিক।

গত ৬ মার্চ চট্টগ্রামের আদালতে তিনি মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামি রাজীবের বিরুদ্ধে সমন জারি করেন। মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন রাজীব। আদালত উভয় পক্ষের শুনানি শেষে রাজীবের জামিন আবেদন না মঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাজীব রানা মল্লিক বর্তমানে ঢাকা কর অঞ্চল-১৪ এর সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত। তিনি বাঁশখালী থানার গুনাগরি এলাকার রঞ্জিত মল্লিক বাবুলের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ৮ জুলাই বাঁশখালী থানার গুনাগরি এলাকার রাজীব রানা মল্লিক সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রিয়া মুহুরী মল্লিকের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরেই স্ত্রী জানতে পারেন স্বামী রাজীব মাদকাসক্ত। একপর্যায়ে জরুরি প্রয়োজনের কথা বলে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী যৌতুকের টাকা দেওয়া সম্ভব নয় বলে জানালে রাজীব তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। পুনরায় গত ৪ মার্চ মামলার বাদীর বাবার বাড়িতে গিয়ে আবারও যৌতুকের ৫ লাখ টাকর জন্য চাপ সৃষ্টি করেন। এবারও টাকা না দিলে মারধর করে বাদীকে বাবার বাড়িতে রেখে চলে আসেন রাজীব। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ আদালতে যৌতুক আইনে মামলা করেন রাজীবের স্ত্রী।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...