বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে রফতানি কনটেইনার স্ক্যানিং ফের চালু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানিং কার্যক্রম আবারও চালু হয়েছে। সাময়িক বন্ধ থাকার পর রোববার (৪ মে) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান স্ক্যানারের পুনরায় অপারেশনাল কার্যক্রম চালু করেন। এ সময় চট্টগ্রাম কাস্টমসের কমিশনারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কনটেইনার স্ক্যানারটি স্থাপন করা হয়। ফাইভ আর অ্যাসোসিয়েটস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এটি স্থাপনের পর রক্ষণাবেক্ষণ শুরু করে। কাস্টমসের মাধ্যমে স্ক্যানারটি পরিচালনা করা হচ্ছিল। কিন্তু চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির সঙ্গে রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এর অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকেই আবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। এরপর সামগ্রিক প্রস্তুতি শেষ করে স্ক্যানারটি আবার চালু করা হয়েছে। রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানারটি চালু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা মনে করছেন।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...