সোমবার, ২৯ জুন ২০২৬

জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মী কারাগারে, রিমান্ড আবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর কোতোয়ালি থানার টেরিবাজারে ‘আল বয়ান’ একটি রেস্তোরাঁ থেকে গ্রেফতার জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

এরআগে এ ঘটনায় কোতোয়ালি থানার এস আই মো. মোমিনুল হাসান মঙ্গলবার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গ্রেফতার ৪৯ জনের নাম উল্লেখসহ পলাতক ১৬ ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী মোমিনুল হাসান জানান, গ্রেফতার আসামিদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, ‘গ্রেফতার আসামিদের মধ্যে প্রথম দিন পাঁচ জনের বিরুদ্ধে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের রিমান্ড আবেদন করা হবে।’

গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি থানা জামায়াতের আমির মো. ফরিদুল আলম (৪৭), কোতোয়ালি থানা দক্ষিণ শাখার সমন্বয়ক মো. ফরিদ উদ্দিন (৪৪), কোতোয়ালি থানা দক্ষিণ শাখার বায়তুল মাল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), কোতোয়ালি থানা দক্ষিণ শাখার দফতর সম্পাদক এমদাদ উল্লাহ (৩৪), বকসিরহাট শাখা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ (৩৫), অর্থ জোগানদাতা আবুল মনছুর (৫০), টেরীবাজার শাখার জামায়াত সভাপতি মো. হুমায়ুন কবির (৫০), টেরীবাজার কাটাপাহাড় শাখার সভাপতি রাশেদুল করিম (৩৪), টেরীবাজার কাটা পাহাড় শাখার জামায়াত সহ-সভাপতি হাফেজ মো. তাজুল ইসলাম (৩৮), টেরীবাজার ইমাম ম্যানশন শাখার সভাপতি মোহাম্মদ ইসরাফিল (৫০)।

বাকিরা জামায়াত ও শিবিরের কর্মী বলে দাবি করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।

এদিকে গ্রেফতার ৪৯ জনের মধ্যে নয় জন জামায়াত ইসলামীর বিভিন্ন পদে থাকা সক্রিয় নেতা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার বাকি ৪০ জনের মধ্যে অর্থ যোগানদাতা এবং সক্রিয় কর্মী-সমর্থক রয়েছেন। কয়েক বছর ধরে আড়ালে থেকে কার্যক্রম পরিচালনা করলেও সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ১১৬ জন আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করাকে পুঁজি করে মঙ্গলবার চট্টগ্রাম জুড়ে নাশকতার মাধ্যমে তারা প্রকাশ্যে আসার পরিকল্পনা করছিলেন বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, সেই পরিকল্পনা প্রণয়নে সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজারে ‘আল বয়ান’ নামে একটি ভাতের হোটেলে তারা বৈঠকে বসেছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...