শনিবার, ৬ জুন ২০২৬

মাস্টারপাড়ায় নির্মিত ত্রিরত্ন বৌদ্ধবিহার উদ্বোধন

শ্যামল রুদ্র রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় উপজেলার মাস্টারপাড়ায় শনিবার শুভ উদ্বোধন করা হয়েছে ‘ত্রিরত্ন বৌদ্ধবিহার’-এর। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত এ উপাসনালয় উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি নতুন ধর্মীয় কেন্দ্রের সূচনা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবির। আচার-অনুষ্ঠানের মধ্যে ছিল থাইল্যান্ড সরকারের উপহারপ্রাপ্ত বুদ্ধমূর্তির প্রতিবিম্ব স্থাপন, বোধিবৃক্ষ উৎসর্গ ও ধর্মীয় প্রার্থনা। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মায়ানি গৌতম বিহারের অধ্যক্ষ শাসন বংশ মাহাথেরো। উপস্থিত ছিলেন ধর্মপাল মহাস্থবির, বিনয় বিষারদ (কনকচৈত্য বিহার, কুমিল্লা), প্রকৌশলী পনেল বড়ুয়া, শিক্ষক উথান্ট বড়ুয়া প্রমুখ  ধর্মীয় ব্যক্তিত্ব। দিনব্যাপী আয়োজনে সংঘদান, অষ্টপরিষ্কার দান, জীবন্যাস ও প্রার্থনার পাশাপাশি মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা ছিল।

প্রায় পাঁচ শতাধিক ভক্ত-অনুসারী উৎসবে অংশ নেন। ত্রিরত্ন বৌদ্ধবিহার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। পুরো অর্থ জুগিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিহারের সাধারণ সম্পাদক নেপাল বড়ুয়া জানান, “এটি শুধু একটি বিহার নয়, বরং এটি ধ্যানচর্চা, সংস্কৃতি সংরক্ষণ ও শান্তি-সম্প্রীতির কেন্দ্র হিসেবেও কাজ করবে।” স্থানীয়রা মনে করছেন, ত্রিরত্ন বৌদ্ধবিহার শুধু মাস্টারপাড়ার নয়, বরং পুরো রামগড় ও আশপাশের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এক নতুন আশার বাতিঘর হয়ে উঠবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় ১৩ একর জায়গায় উপর আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি...

বিয়ে করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপ্তির...

কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাইয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও...

সর্বশেষ

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, চট্টগ্রামের...

বিয়ে করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার...

কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত সহযোগিতা...

সাংবাদিক শিশির বড়ুয়া এবং প্রভাত বড়ুয়া আর নেই

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে মারা গেছেন দুই প্রবীণ...

মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে জানিয়ে...

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী বোট ডুবি, প্রাণে বাঁচলেন ১২ যাত্রী

রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌযান...