বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এত সহজে পাকিস্তানে কেউ হামলা করতে পারবে না: মরিয়ম নওয়াজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ—এদেশে এত সহজে কেউ হামলা চালাতে পারবে না। তাঁর মন্তব্যে দেশপ্রেম, প্রতিরক্ষা ও ঐক্যের বার্তা উঠে এসেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মরিয়ম বলেন, “পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা আছে, কিন্তু আতঙ্কের কিছু নেই। আল্লাহর রহমতে, আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় পুরোপুরি প্রস্তুত। শত্রুরাও জানে, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ।” তিনি বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের বিরুদ্ধে কোনও বহিরাগত হামলার সময় সবাইকে এক হয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। পাকিস্তানের শক্তির মূল উৎস শহীদদের আত্মত্যাগ, আর সেই ঐতিহ্যের ধারক হিসেবে দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দ্য ডন পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, মরিয়ম নওয়াজ দাবি করেছেন, তাঁর পিতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। এদিকে, সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। এমনকি পাকিস্তান সরকারের হাতে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিবকে ফোন করে কড়া বার্তা দেন—যদি ভারত আগ্রাসন চালায়, তাহলে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত সত্যিই সামরিক হামলা চালায়, তবে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বেছে নিতে পারে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...