সোমবার, ২৯ জুন ২০২৬

সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়া ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে তিনটি মহিষের মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ রোববার বিকালে বসুন্ধরা চরের গোবাদিয়া খালের পানি খেয়ে মহিষগুলোর মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত মহিষের মালিক মোহাম্মদ রফিক জানান, বিকেলে বসুন্ধরা চরে মহিষগুলো আনতে গেলে দেখি তিনটি মহিষ মারা যায়। এরকম আরও অনেক কৃষকের কয়েকশত গরু-মহিষ প্রতিদিন বিচরণ করে এই বিলে। এর আগে বর্জ্য পানি ছাড়ার আগে মাইকিং করলেও এবার করেনি ডিএপি কারখানা। যার ফলে আমরা সতর্ক হতে পারিনি। আমার তিনটি মহিষ মারা গেছে। আরো বেশ কয়েকটি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। সেটা আগামীকাল বলতে পারব। আমার মারা যাওয়া তিনটি মহিষের দাম প্রায় ৪ লাখ টাকা।

ডিএপি সারকারখানার জিএম (প্রশাসন) আব্দুল জলিল জানান, আমাদের কারখানায় তেমন এ্যামোনিয়ার উৎপাদন নেই। সামান্য যে বর্জ্য  যায় তা খেলে পশু মারা যাওয়ার কথা নয়। কারখানার পানি খেয়ে মারা গেছে এটা সঠিক নয়। অন্য কারণে তো মারা যেতে পারে। এটা পোস্টমর্টেম করলে তখন বোঝা যাবে। তারপরও আমরা মানুষের ক্ষতি হোক তা চাই না। পোস্টমর্টেম রিপোর্টে যদি প্রমাণ হয় তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...