রবিবার, ২১ জুন ২০২৬

ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে চিটাগাং চেম্বারের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবর্গ।

সোমবার (১৬ মে) সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম-এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘ভোগ্যপণ্যের বাজার বিশ্বব্যাপী বাড়ছে, যা কল্পনার অতীত। ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল অবস্থা। আমরা চেয়েছি দেশে যে আমদানি হয়েছে, হচ্ছে তা যেন নিরবচ্ছিন্ন সরবরাহ হয়। আমদানিকারক থেকে পাইকার কিনবে, তার কাছ থেকে খুচরা বিক্রেতা কিনবে।’

তিনি বলেন, ইউক্রেন, রাশিয়া থেকে ডাল, গম জাতীয় খাদ্যশস্য ৩০ শতাংশ আমদানি হয়। বিশ্ববাজারে দাম বাড়া সত্ত্বেও দেশের স্বার্থে ব্যবসায়ীরা লোকসান দিয়ে হলেও আমদানি করছে। দেশবাসীকে-জাতিকে তারা সেবা দিচ্ছেন।

ব্যবসায়ীদের দেশের সেবক এবং ঝুঁকি নিয়েই দেশের কল্যাণে কাজ করছে উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন, গুটি কয়েক ব্যবসায়ীর কারণে যাতে ব্যবসায়ী সমাজের ইমেজ ক্ষতিগ্রস্থ না হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা দরকার।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সাপ্লাই চেইন, সব ব্যাংক কর্তৃক ডলারের একই মূল্য রাখা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উপর গুরুত্বারোপ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ও চেম্বারের সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, পাহাড়তলী বণিক সমিতি, কর্ণফুলী বাজার সমিতি, চাকতাই আড়ৎদার সমিতির প্রতিনিধি বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), আমদানিকারক, বিভিন্ন মার্কেট এসোসিয়েশন, দোকান মালিক সমিতি, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...