সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বহদ্দারহাটে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে যুবলীগ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে আট থেকে দশজন এই মিছিল বের করে। পরে মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সামনের সারিতে থাকা ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. দিদারুল আলম (৩৩), মো. আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মোহাম্মদ জুয়েল (২৮) ও সুমন প্রকাশ বান্ডিয়া ছাত্রলীগ কর্মী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, মিছিলের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা উল্লেখ করা হয়েছে। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণকে নেতৃত্ব দিতে দেখা যায়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বয়সে তরুণ। তাঁরা মিছিলে ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’—স্লোগান দেন।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে কিছু ব্যক্তি মিছিল বের করেছে। ফুটেজ দেখে মিছিলের সামনের সারিতে থাকা ৫ জনকে আটক করা হয়েছে। তবে মিছিলে নেতৃত্বে দেওয়া মোহাম্মদ হানিফকে এখনো পর্যন্ত আটক করা যায় নি। হানিফসহ মিছিল থাকা সবাইকে আটকে অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...