শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পেনশনের ফাইল আটকে ঘুষ আদায় : বিটিসিএল’র ২ কর্মকর্তার কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রামের প্রধান সহকারী কাম-ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দীনকে দুই বছর ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন একটি আদালত।

পেনশনের ফাইল আটকে রেখে সাবেক সহকর্মীর কাছ থেকে ঘুষ নেওয়ার অপরাধে সোমবার বেলা আড়াইটায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দীন ফেনীর সোনাগাজী এলাকার মজুপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে। অপরদিকে মো. হুমায়ুন কবির চাঁদপুর জেলার টরকী গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।

দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ঘুষ চাওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় বিটিসিএলের প্রধান সহকারী কাম-ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দীনকে দুই বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। এছাড়া ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ আগস্ট বেলা ১টায় বিটিসিএল চট্টগ্রামের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁইয়ার পেনশনের ফাইল আটকে রেখে ২০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন সানিসহ দুদকের ট্রেপ টিমের সদস্যরা হাতেনাতে দুই কর্মচারীকে আটক করে। পরে ওই দিন দুদকের সাবেক সহকারী পরিচালক (সজেকা চট্টগ্রাম-১) মানিক লাল দাশ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এ মামলার চার্জশিট দাখিল করা হয় ২০১৭ সালের ২১ মে, সাক্ষগ্রহণ করা হয় ২০১৭ সালের ২৪ মে।

মামলাটি বিচারের জন্য আদালতে আসে ২০১৭ সালের ২৩ জুলাই এবং পরদিন অভিযোগ গঠন করা হয়। এ মামলার মোট সাক্ষী ছিল ১৪ জন। তবে সাক্ষ্য দিয়েছেন ১০ জন। যুক্তিতর্ক শুনানি হয় চলতি বছরের ১১ এপ্রিল। মামলাটি তদন্ত করেছেন দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. মোশারফ হোসেন মৃধা।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...